[ দেশজুড়ে ]
পাথরঘাটায় ৬ লাখ চিংড়ি রেণু পোনা উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ছয় লাখ চিংড়ি রেণু পোনা উদ্ধার করেছে। পরে পাথরঘাটা খালে অবমুক্ত করা হয়।
শুক্রবার বিকেলে পাথরঘাটা থানা সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ড থেকে ১২ ড্রাম ভর্তি রেণু পোনা উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ রেণু পোনা উদ্ধার করা হয়। মৎস্য কর্মকর্তার উপস্থিতে পোনাগুলো অবমুক্ত করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!