ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৯, ২১ মে ২০২৩
পটুয়াখালীতে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২
গ্রেফতারকৃতরা

পটুয়াখালী সদর উপজেলায় পাঁচ হাজার ৩৫০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের কিসমত মৌকরণ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শাহিন ও রিফাত উল্লাহ। 

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এবং অতিরিক্ত দায়িত্ব পটুয়াখালীর সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা দুজন ইয়াবা চালানকারীদের আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে রহমান গাজীর বাড়ি থেকে ৫৩৫০ ইয়াবা উদ্ধার করা হয়। আসামিদের পটুয়াখালী সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Advertisement

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। রোববার তাদের আদালতে পাঠানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!