[ দেশজুড়ে ]
বালু উত্তোলনের সময় বজ্রপাত, প্রাণ গেল শ্রমিকের
ফাইল ছবি
জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যুর হয়েছে। আহত হয়েছেন আরো ৩ শ্রমিক। ঐ সময় তারা বালু উত্তোলনের কাজ করছিলেন।
রোববার সন্ধ্যায় উপজেলার হাওয়াই রোড এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম জেলার ঝাওয়াইল গোপালপুরের সোনামুই গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় প্রবল বেগে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে ভিজে জহুরুলসহ তার সহকর্মী ড্রেজার মেশিন দিয়ে খরকা নদী থেকে মাটি উত্তোলনের কাজ করছিলেন। এ সময় বজ্রপাত তিনিসহ আরো ৩ শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জহুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল বলেন, হাসপাতালে আসার আগেই জহুরুলের মৃত্যু হয়েছে। বাকি ৩ জনের চিকিৎসা দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!