ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে লঞ্চঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৪, ২২ মে ২০২৩
চাঁদপুরে লঞ্চঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে লঞ্চঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ মো. বাদশা (৩০) নামে এক যুবককে আটক করেছে নৌ থানা পুলিশ। সোমবার দুপুরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটক মো. বাদশা গাজীপুর জেলার শ্রীপুর থানার মো. মোরশেদের ছেলে।

জানা যায়, চাঁদপুর নৌ থানার এসআই (নিরস্ত্র) সুমন দে সঙ্গীয় ফোর্সসহ চাঁদপুর লঞ্চঘাটে অভিযান পরিচালনা করেন। অভিযানে মো. বাদশা নামে এক যুবকের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Advertisement

চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মামলা দায়েরের পর তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!