ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশা উল্টে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৯, ২২ মে ২০২৩
অটোরিকশা উল্টে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
ঝিনাইগাতী থানা। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অটোরিকশা উল্টে তজমল মিয়া নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। সোমবার  বিকেল ৪টার দিকে ঝিনাইগাতী-শেরপুর সড়কের খৈলকুড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তজমল নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে এবং নন্নী ইউপির ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

জানা গেছে, সোমবার বিকেল ৪টার দিকে তজমল মিয়া সিএনজিচালিত অটোরিকশায় শেরপুর যাওয়ার পথে ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া এলাকায় তজমল মিয়ার বহনকারী অটোরিকশা উল্টে যায়। এতে তিনি গুরুতর আহন হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নওশীন জাহান তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ঝিনাইগাতী থানার ওসি মা. মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!