ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোবাইল চুরির অপবাদ দিয়ে শিক্ষার্থীকে নির্যাতন

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৪, ২২ মে ২০২৩
মোবাইল চুরির অপবাদ দিয়ে শিক্ষার্থীকে নির্যাতন
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের কালকিনিতে মোবাইল চুরির অপবাদ দিয়ে মো. বাহারুল নামের এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। 

খবর পেয়ে পুলিশ ঐ শিক্ষার্থীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে পূর্ব শত্রুতার জের ধরে এ নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। 

সোমবার সকালে উপজেলার আলীনগর ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাফিজুর রহমান মিলন সরদারের বাড়ির কাছে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার বাহারুল আলীনগর এলাকার ফাঁসিয়াতলা গ্রামের শাহাদাত বেপারীর ছেলে।

Advertisement

জানা গেছে, উপজেলার কালিনগর ফাঁসিয়াতলা উচ্চ বিদ্যালয়ে যায় বাহারুল। সাবেক চেয়ারম্যান মিলন সরদার গ্রুপের দাবি, এসএসসি পরীক্ষার্থী শুভর পকেট থেকে একটি মোবাইল নেয়ার জন্য চেষ্টা করেন বাহারুল। এক পর্যায়ে তাকে চোর সন্দেহে হাতুরি ও লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করে ফেলে রাখেন স্থানীয় লোকজন। 

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঐ শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে পূর্ব শত্রুতার জের ধরে সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের লোকজন এ নির্যাতন করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। 

শিক্ষার্থীর মা কান্না জরিত কণ্ঠে বলেন, বাহারুলের হাত ও পাসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের অনেক চিহ্ন রয়েছে।

অভিযুক্ত শুভর কাছে ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ঐ ছেলে একটা চোর। আজকে আমার প্যান্টের পকেটে থাকা মোবাইল চুরি করেছে। তাই তাকে এলাকাবাসী পিটিয়েছে।

আলীনগর এলাকার ইউপি চেয়ারম্যান মো. সাহেদ পারভেজ বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের লোকজন পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ নির্যাতন চালিয়েছে। এর বিচার চাই। 

কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, নির্যাতনের শিকার শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করেছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!