ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ২২ মে ২০২৩
চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় তারা বেগম (৫০) না‌মে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত তারা বেগম চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার মিজানুর রহমানের স্ত্রী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম। অভিযানে তার বাড়ি থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় মিজানুর রহমানের স্ত্রী তারা বেগমকে।

Advertisement

পরে সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে ঐ বছর ২৬ আগস্ট আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। এ মামলায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে সোমবার দুপুরে মামলার রায় ঘোষণা করেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!