[ দেশজুড়ে ]
বগুড়ায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
বগুড়া জেলা জজ আদালত- ফাইল ফটো
বগুড়ায় মাদক মামলায় মুঞ্জুর হোসেন নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার দুপুরে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মাদক ব্যবসায়ী মুঞ্জুর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরামবাগের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মান্নান।
এসব তথ্য নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) নাছিমুল করিম হলি। তিনি বলেন, বগুড়ার কাহালু উপজেলা থেকে ২০১৬ সালের ১৪ মার্চ ১০০ গ্রাম হেরোইনসহ মুঞ্জুরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!