[ দেশজুড়ে ]
১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, ৪ আসামির যাবজ্জীবন
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৩ বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। আসামিদের অনুপস্থিতিতেই এ রায় দেওয়া হয়।
আসামিরা হলেন- আলি (২১), ইলিয়াস (২৩), ফারুক (২০) ও আমির (২২)।
.png)
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০০৫ সালের ৮ জুলাই রাতে ফতুল্লার পিটারিপুল রহমান ডাইংয়ের পাশে ঐ ধর্ষণের ঘটনা ঘটে। মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত মঙ্গলবার ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তবে আসামিরা সবাই পলাতক রয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!