ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৩, ২৩ মে ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রাণ গেল ২ জনের
বজ্রপাত -ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও বাঞ্ছারামপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার নাসিরনগর ও বাঞ্ছারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মোজ্জামেল হক জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউপির সোনাতলা গ্রামের মতি মিয়ার ছেলে ও বাঞ্চারামপুর উপজেলার মানিকনগর ইউপির মায়ারামপুর এলাকার আব্দুল কাদিরের ছেলে মিনু মিয়া।

বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নাসিরনগরের ইউএনও মো. ফখরুল ইসলাম জানান, দুপুরে উপজেলার গোয়ালনগর ইউপির সোনাতলা গ্রামে বজ্রপাতে মোজ্জামেল হকের মৃত্যু হয়। তিনি একজন ইটভাটার শ্রমিক ছিলেন।

Advertisement

এদিকে বাঞ্ছারামপুরে ইউএনও এ কে মিত্র চাকমা জানান, দুপুরে উপজেলার মানিকনগর ইউপির মায়ারামপুর এলাকার নদীর ঘাটে বজ্রপাতে মিনু মিয়ার মৃত্যু হয়। তিনি একজন কৃষক ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!