[ দেশজুড়ে ]
দুর্গাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
দুর্গাপুর থানা- ফাইল ফটো
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বজ্রপাতে জালাল বিশ্বাস নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গন্ডাবের গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জালাল বিশ্বাস একই গ্রামের মো. মাতু বিশ্বাসের ছেলে। কাকৈরগড়া ইউনিয়ন পরিষদের সদস্য হানিফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সন্ধ্যায় কৃষক জালাল বিশ্বাস নিজ জমিতে বীজতলার কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাত হলে আহত হন তিনি। পরে স্থানীয়রা জালাল বিশ্বাসকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
.png)
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!