ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসি-মুদি দোকানে জরিমানা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩০, ২৪ মে ২০২৩
মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসি-মুদি দোকানে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর মান্দায় কয়েকটি ওষুধ ফার্মেসি ও মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সতীহাট বাজারের কয়েকটি ওষুধের দোকানে জরিমানা আদায় করা হয়।

এর আগে সোমবার বিকেলে রশিদুল শাহ্ এর মুদি দোকানে এবং জাহাঙ্গীর আলম মানিকের মুদি দোকানেও জরিমানা করা হয়।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

Advertisement

তিনি জানান, এ অভিযানে সজীব মেডিসিন কর্নারে ১০ হাজার, মেডিসিন কর্নারে ৪ হাজার, শাহ্ ফার্মেসিতে ৪ হাজার, আরাফাত মেডিকেল স্টোরে ৩ হাজার, রনি মেডিকেল স্টোরে ১ হাজার টাকা এবং রাফী ফার্মেসিতে পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে, সোমবার বিকেলে রশিদুল শাহ’র মুদি দোকানে ৪ হাজার এবং জাহাঙ্গীর আলম মানিকের মুদি দোকানে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ইউএনও লায়লা আঞ্জুমান বানু বলেন, মান্দার সতীহাট বাজারের কয়েকটি ফার্মেসি এবং ২টি মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, ঔষুধ প্রশাসন, জেলা কার্যালয়, নওগাঁ’র ঔষধ তত্ত্বাবধায়ক রিফাত হোসেন এবং মান্দা থানার এএসআই সোহেল রানা প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মান্দা
লিংক সফলভাবে কপি হয়েছে!