গ্রেফতার মো. ইমাদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের নূর ইসলামের ছেলে।
বুধবার বিকেলে এ তথ্য জানান দেবহাটা থানার ওসি বাবুল আকতার।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এ সময় ১১টি এয়ারগানসহ চোরাচালানী ইমাদুল ইসলামকে হাতেনাতে আটক করে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।