ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনার এক ইলিশের দাম সাড়ে ৭ হাজার টাকা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৫, ২৫ মে ২০২৩
মেঘনার এক ইলিশের দাম সাড়ে ৭ হাজার টাকা
ছবি সংগৃহীত

লক্ষ্মীপুরে মেঘনা নদীতে আব্দুস ছাত্তার মাঝি নামে এক জেলের জালে দুই কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে।

বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে মাছটি ধরা পড়ে। পরে উপজেলার মতিরহাট মাছ ঘাটের আবদুল মালেকের মৎস্য আড়তে মাছটি বিক্রি করতে নিয়ে আসেন ঐ জেলে। নিলামে সর্বোচ্চ দাম হাঁকিয়ে সাত হাজার ৪৫০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় এক মাছ বেপারী।

এ বিষয়ে জেলে আব্দুস ছাত্তার মাঝি জানান, প্রতিদিনের মতো বুধবারও ইলিশ আহরণের জন্য মেঘনা নদীতে জাল ফেলেন তিনি। সারাদিন কয়েকবার নদীতে জাল ফেলেছেন কিন্তু আশানুরূপ মাছ শিকার করতে পারেননি। তবে বিকেলে তার জালে বড়ো এ মাছটি ধরা পড়ে।

Advertisement

আড়তদার আবদুল মালেক জানান, এত বড়ো ইলিশ সচারাচর পাওয়া যায় না। এজন্য দাম একটু বেশি হয়েছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!