ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেপরোয়া বাসচাপায় দুই কলেজছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ২৫ মে ২০২৩
বেপরোয়া বাসচাপায় দুই কলেজছাত্র নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বেপরোয়া বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিলজানি ফুলতলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন খোকসা উপজেলার পা‌ন্টি ইউপির চৌরঙ্গী এলাকার আবু বক্করের ছেলে পারভেজ ও একই উপজেলার চর জগন্নাথপুর এলাকার ইসহাক আলীর ছেলে আবু মুছা। দু’জনই শমসপুর ক‌লে‌জের ছাত্র।

জানা গেছে, পারভেজ ও আবু মুছা মোটরসাইকেল নিয়ে খোকসা থেকে পাংশার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিলজানি ফুলতলা এলাকায় বাসচাপায় ঘটনাস্থলেই দুজন নিহত হন।

Advertisement

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক শাহাবুদ্দিন জানান, খোকসার আবু তালেব ডিগ্রি কলেজের শিক্ষার্থী পারভেজ তার বন্ধু মুছাকে নিয়ে একই মোটরসাইকেলে শিমুলিয়ার ইউটিউব ভিলেজে বেড়াতে যাচ্ছিল। চাপা দেওয়া বাসটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে নিহতের স্বজনরা এসে পরিচয় শনাক্ত করেন।

খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, বৃহস্পতিবার দুপুরে পেছন থেকে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন। বাসটি উদ্ধার করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!