[ দেশজুড়ে ]
নাটোরে মাদক মামলায় নারীর যাবজ্জীবন
ফাইল ছবি
নাটোরে হেরোইন সংরক্ষণ ও বহনের দায়ে সোহাগী বেগম নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে নাটোর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরিফ উদ্দিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি সোহাগী বেগম রাজশাহীর গোদাগাড়ি থানার সাইফুল ইসলামের স্ত্রী।
.png)
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়নপুর এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি লেগুনা গাড়ির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তখন হাতেনাতে ৩০ গ্রাম হেরোইনসহ সোহাগী বেগমকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়।
মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!