ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুতের পোলে যুবক, নামালো ফায়ার সার্ভিস

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৪, ২৫ মে ২০২৩
বিদ্যুতের পোলে যুবক, নামালো ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি বিদ্যুতের পোল থেকে নাসির উদ্দিন নাকে এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩ ঘণ্টা চেষ্টার চালিয়ে ঐ যুবককে টাওয়ার থেকে নামিয়ে আনেন।

বৃহস্পতিবার সকালে আখাউড়া-সুলতানপুর সড়কের তিতাস ব্রিজের পশ্চিমে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া যুবক নাসির উদ্দিন নোয়াখালীর সেনবাগের ইয়ারপুর গ্রামের সিরাজ বাবুর্চির ছেলে। তার হাতে এবং পেটে ব্লেডের কাটা দাগ রয়েছে।

Advertisement

আখাউড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুনিম সারোয়ার বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি এক যুবক ভোরে বিদ্যুতের পোলে উঠে বসে আছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে টাওয়ার থেকে নেমে আসতে বলেন। কিন্তু তিনি নেমে আসতে চাইছিলেন না। তারপর বেলা ১১টার দিকে মোবাইল থেকে হ্যান্ড মাইকে আজান দিলে তিনি টাওয়ার থেকে নেমে আসেন।

তিনি আরো বলেন, এর আগের দিন বিকেলেও ঐ যুবক টাওয়ারে উঠেছিলেন। আমরা তাকে নামিয়ে এনেছি। ২০ দিন আগেও জেলার সদর উপজেলার বরিশল এলাকায় বিদ্যুতের পোলে উঠেছিলেন। তার মানসিক সমস্যা রয়েছে বলে মনে হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!