[ দেশজুড়ে ]
চট্টগ্রামে রেলের ৩০ শতক জমি উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় রেলওয়ের প্রায় ৩০ শতক জমি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
জেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে সিটি কলেজ সংলগ্ন নিউমার্কেট এলাকায় রেলওয়ের জমিতে অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করে আসছে একটি চক্র। এসব স্থাপনা উচ্ছেদ করতে জেলা প্রশাসনের কাছে আবেদন করে রেলওয়ে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, উদ্ধার হওয়া জমির মূল্য প্রায় ২০ কোটি টাকা। উচ্ছেদের পর জমিটি রেলওয়ে কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!