বৃহস্পতিবার বিকেলে র্যাবে সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য জানান। এর আগে ফতুল্লা থানাধীন উত্তর হাজীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আমির হোসেন বন্দর ইস্পাহানি এলাকার আকতার হোসেনের ছেলে।
.png)
র্যাব জানায়, গত ২৩ মে আসামিদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। পরে গোপন তথ্যের মাধ্যমে র্যাব-১১ বৃহস্পতিবার দুপুরে আসামি আমির হোসেনকে গ্রেফতার করে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ২০০৪ সালে ১০ জুলাই সদর উপজেলা এলাকার একটি গামের্ন্টস থেকে কাজ শেষে বাড়ি ফেরা পথে ১৩ বছরের এক কিশোরীকে রাস্তা থেকে মুখ চেপে ধরে আসামিরা তাদের ভাড়া করা বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে আমির হোসেনসহ তার সহযোগীরা পালাক্রমে ধর্ষণ করেন। এরপর ভিকটিমকে উক্ত ঘটনার কথা প্রকাশ না করার জন্য বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখিয়ে পালিয়ে যায়।