ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল প্রতিবন্ধী কৃষকের

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ২৫ মে ২০২৩
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল প্রতিবন্ধী কৃষকের
প্রতীকী ছবি

কুমিল্লার দেবিদ্বারে নলকূপের বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহজাহান মিয়া নামে এক প্রতিবন্ধী কৃষক মারা গেছেন। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার সুবিল গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের মৃত আয়েত আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবু হানিফ জানান, কৃষি জমিতে পানি দেওয়ার জন্য গভীর নলকূপের মোটরের সুইচ চালু করতে গিয়ে শাহজাহান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। মোটরের সঙ্গে কোনো কারণে বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাঠের কৃষকরা পানির জন্য নলকূপের পাশে এসে এ ঘটনা দেখে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

Advertisement

দেবিদ্বার থানার ওসি খাদেমুল বাহার বিন আবেদ বলেন, ধানের জমিতে সেচের জন্য সেচযন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহজাহান মিয়া নামে এক কৃষক মারা গেছেন। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!