[ দেশজুড়ে ]
ঘরে কাঁদছিলো অবুঝ দুই শিশু, মায়ের লাশ ঝুলছিল আড়ায়
ছবি: ডেইলি বাংলাদেশ
বাগেরহাটের মোরেলগঞ্জে নাজমিন বেগম নামে এক গৃহিনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজৈর গ্রামের দিনমজুর ইব্রাহিম শেখের ২ শিশু সন্তানের কান্নার শব্দ শুনে প্রতিবেশিরা দেখতে পান ইব্রাহিমের স্ত্রী নাজমিনের লাশ ঘরের মধ্যে ঝুলছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর থেকে ঘরের মধ্যে কান্নাকাটি করছিলো নাজমিনের দুই শিশু সন্তান ইসমাইল হোসেন(২) ও ইলমা আক্তার(৫)। কিন্তু কেউ কিছু বুঝে উঠতে পারেনি। বেলা ১০ টার দিকে শিশুদের কান্নার শব্দ শুনে পাশের ঘরের জালাল শেখের স্ত্রী আসমা বেগম দেখতে পান নাজমিন আড়ার সঙ্গে ঝুলে রয়েছেন। এ সময় ওই ঘরে দুই শিশু ছাড়া আন্য কেউ ছিল না। নাজমিনের স্বামী দীর্ঘদিন ধরে ঢাকায় দিনমজুরি খাটছেন। ঘটনার রাতে তিনি বাড়িতে ছিলেন না।
খবর পেয়ে বিকেল ৪ টার দিকে মোরেলগঞ্জ থানা পুলিশ নাজমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!