ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভুট্টাক্ষেতে মিলল নারীর হাত বাঁধা লাশ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৪, ২৬ মে ২০২৩
ভুট্টাক্ষেতে মিলল নারীর হাত বাঁধা লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভুট্টাক্ষেত থেকে হাত বাঁধা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার জোরখালী ইউনিয়নের ফুলজোড় এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, শুক্রবার দুপুরে জোরখালী ইউনিয়নের ফুলজোড় এলাকার একটি ভুট্টাক্ষেতে অজ্ঞাত নারীর লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর মর্গে পাঠানো হয়।

Advertisement

জামালপুরের পুলিশ বুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক রকিবুজ্জামান তালুকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের পরিচয় জানা যায়নি। তার পরিচয় ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে শনাক্ত করা হবে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর কেউ লাশ ভুট্টাক্ষেতে ফেলে গেছে। এছাড়া তার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!