ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হারানো স্মার্টফোন-টাকা ফিরে পেয়ে আপ্লুত মালিকরা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৫, ২৭ মে ২০২৩
হারানো স্মার্টফোন-টাকা ফিরে পেয়ে আপ্লুত মালিকরা
উদ্ধার করা স্মার্ট ফোন মালিককে বুঝিয়ে দিচ্ছেন ওসি মাকসুদুর রহমান মুরাদ। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার তজুমদ্দিনে হারিয়ে যাওয়া ১৫টি স্মার্ট ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এছাড়া বিকাশে প্রতারিত হওয়া ৫৩ হাজার টাকা উদ্ধার করেও মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

জেলা পুলিশের তথ্য-প্রযুক্তি শাখার সহযোগীতায় এসব স্মার্ট ফোন ও বিকাশে প্রতারিত হওয়া টাকা উদ্ধার করা হয়।

জানা যায়, ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে তজুমদ্দিন থানা পুলিশ গত ১ মে থেকে ২৬ মে পর্যন্ত বিভিন্ন স্থান থেকে এসব ফোন ও টাকা উদ্ধার করে। শুক্রবার বিকেল পর্যন্ত মালিকদের কাছে পর্যায়ক্রমে এসব ফোন এবং টাকা হস্তান্তর করা হয়। 

Advertisement

মালিকরা তাদের হারানো স্মার্ট ফোন ও টাকা ফিরে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, তজুমদ্দিন থানা পুলিশের আন্তরিকতার জন্যই আমাদের হারিয়ে যাওয়া ফোন ও টাকা ফিরে পেয়েছি। 

তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান বলেন, জনগণের সেবায়-ই পুলিশ নিয়োজিত। তাদের যেকোনো সমস্যায় পাশে আছি। থানায় কেউ কোনো সমস্যা নিয়ে আসলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তা সমাধানের চেষ্টা করি। সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে এসব ফোন এবং টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। উদ্ধারের পর ফোন ও টাকা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!