[ দেশজুড়ে ]
আখাউড়ায় সাজাপ্রাপ্ত ৫ আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্তসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকল থেকে মধ্য রাত পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পৌর শহরের মসজিদপাড়া এলাকার মো. ফজলুলর রহমান ভূঁইয়ার ছেলে মো. রেজাউল ইসলাম, খড়মপুরে কামাল মিয়ার স্ত্রী ফুলবানু বেগম, ভাদুঘরের সেলিম মিয়ার ছেলে ওয়াসিম, দেবগ্রামের শেখ কাইয়ুম মিয়ার ছেলে শেখ ইয়াছিন ও বাগানবাড়ির নুরুল ইসলামের ছেলে জজ মিয়া।
শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এ তথ্য জানান।
.png)
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ওই ৫ জনকে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিশেষ অভিযান নিয়মিত চলছে। যে কোনো মূল্যে অপরাধ নিয়ন্ত্রণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!