[ দেশজুড়ে ]
ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো শিশুর
হালুয়াঘাট থানা। ফাইল ফটো
ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় জুনায়েদ আহমেদ নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার সকালে হালুয়াঘাট থানাধীন কুমুরিয়া গ্রাম এ ঘটনা ঘটে। নিহত জুনায়েদ আহমেদ একই গ্রামের আবুল কাশেমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ওসি সুমন চন্দ্র রায়।
.png)
তিনি বলেন, সকালে বাড়ির পাশের সড়কে দাঁড়িয়ে থাকাবস্থায় দ্রুত গতির একটি ইজিবাইক জুনায়েদকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ওই ইজিবাইক চালকের নাম সুজন মিয়া। তিমি আতুয়াজঙ্গল গ্রামের হারুন অর রশিদের ছেলে। ইজিবাইকটি উদ্ধার করা হলেও এখনো পলাতক সুজন। তাকে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!