ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগেরহাটে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৫, ২৭ মে ২০২৩
বাগেরহাটে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
বাগেরহাটে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন। ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাগেরহাট জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলামের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনের শুরুতে জেলার মামলা ও নিস্পত্তি সংক্রান্ত বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ন জেলা ও দায়রা জজ মো. খুরশীদ আলম।

মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, ২০২২ সালে বাগেরহাট জেলায় ১৭ হাজার ৭৩৭টি মামলা নিস্পত্তি হয়েছে। এ সময় ২২ হাজার ৯০৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। বর্তমানে বাগেরহাটের আদালত সমূহে ৫০ হাজার ৯৩৩টি মামলা বিচারাধীন রয়েছে। অধিক সংখ্যক মামলা নিস্পত্তিতে দেশে বাগেরহাট জেলা জজ আদালত ৭ম স্থান অধিকার করেছে। 

Advertisement

অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো. আতিকুস সামাদের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম সাইফুল ইসলাম,  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মঈন উদ্দিন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওসমান গনি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এম. এ সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রাসেলুর রহমান, ল্যান্ড সার্বে ট্রাইব্যুনালের বিচারক গাজী জামশেদুল হক, জেল সুপার এ এস এম কামরুল হুদা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ড. আজাদ ফিরোজ টিপু, অ্যাডভোকেট প্রফুল্ল কুমার পাল, অ্যাডভোকেট কাজী জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন, অ্যাডভোকেট সমরেন্দ্রনাথ দত্ত, অ্যাডভোকেট মো. শাহ আলম টুকু, অ্যাডভোকেট তুষার কান্তি, অ্যাডভোকেট মল্লিক আবু জাফর প্রমুখ।

সম্মেলনে, অধিক সংখ্যক মামলা নিস্পত্তিতে দেশের মধ্যে সপ্তম স্থান অধিকার করায় বাগেরহাট জেলা জজ আদালতের বিচাকরকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মামলা দ্রুত নিস্পত্তিতে বিভিন্ন প্রতিবন্ধকতা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়। এর পাশাপাশি সবাইকে এক সঙ্গে কাজ করার আহবান জানানো হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!