ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৪, ২৭ মে ২০২৩
পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক
আটককৃত লাভলী রানী সাহা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ১০ গ্রাম হেরোইনসহ লাভলী রানী সাহা নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা সদরের চৌরাস্তা বাজারের বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত লাভলী রানী সাহা জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদিগঞ্জ এলাকার সতীশ চন্দ্র সাহার স্ত্রী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম দেবীগঞ্জ উপজেলা সদরের চৌরাস্তা বাজারের বাসস্ট্যান্ড একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে। এ সময় নারী পুলিশের সহায়তায় লাভলী রানী সাহার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় এক লাখ টাকা। আটকের পর ঐ নারীর বিরুদ্ধে মামলা দায়ের শেষে বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন হেরোইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: আটক পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!