[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে রোগীর পেটে মিললো ১৫ কলম
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এক মানসিক রোগীর পেট থেকে ১৫টি কলম বের হওয়ার ঘটনা ঘটেছে। আব্দুল মোতালেব (৩৫) নামে ঐ মানসিক রোগী বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
শনিবার দুপুর ২টার দিকে হাসপাতালের সার্জারি বিভাগীয় প্রধান ডা. জাহিদুল ইসলাম ও কনসালটেন্ট ডা. আমিনুল ইসলাম অস্ত্রোপচার ছাড়া অ্যান্ডোস্কপির মাধ্যমে কলমগুলো বের করেন।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সায়ফুল ফেরদৌস মুহাম্মদ খায়রুল আতাতুর্ক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, ঐ যুবক মানসিক রোগী ছিলেন। বিভিন্ন সময় রাস্তা থেকে কুড়িয়ে খাদ্য ভেবে কলমগুলো খেয়ে ফেলেছিলেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ অবস্থায় আছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!