ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে এক হাজার চোলাই মদসহ আটক ১

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ২৮ মে ২০২৩
জয়পুরহাটে এক হাজার চোলাই মদসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে দেশীয় ১ হাজার ২০ লিটার মদসহ মাদক ব্যবসায়ী শ্রী সন্দীপ মাহাতকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব। তিনি পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের মৃত শীবচরণ মাহাতোর ছেলে।

শনিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি দল সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে মদসহ তাকে গ্রেফতার করে।

র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

Advertisement

র‌্যাব-৫ জানায়, মাদক ব্যবসায়ী শ্রী সন্দীপ মাহাতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন যাবত নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!