ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৮ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ৩

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৫, ২৭ মে ২০২৩
৮ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ৩
গ্রেফতার ৩ ব্যক্তি -ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযানে ৮০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

শনিবার বেলা ১১টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম। এর আগে শুক্রবার রাতে উপজেলার উত্তর চারিগ্রাম ও ঋষিপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার উত্তর চারিগ্রাম এলাকার শামিম দেওয়ান, বিনোদপুর গ্রামের ইকবাল হোসেন ও মো. আলম।

Advertisement

পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার উত্তর চারিগ্রাম থেকে ২০ গ্রাম হেরোইনসহ শামিম, ঋষিপাড়া থেকে ৪০ গ্রাম হেরোইনসহ ইকবাল ও আরো ২০ গ্রাম হেরোইনসহ আলমকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, তারা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান রয়েছে।

উদ্ধার মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!