ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো গৃহবধূর

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৫, ২৮ মে ২০২৩
রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো গৃহবধূর
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর ফুলগাজীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রীনা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে নিজ রান্নাঘরে অসতর্কতাবশত বিদ্যুতের তার স্পর্শ হয়ে তিনি মারা যান। গৃহবধূ রীনা উপজেলার আনন্দপুর ইউপির দক্ষিণ আনন্দপুর গ্রামের মো. ডালিম মিয়ার স্ত্রী।

জানা যায়, প্রতিদিনের ন্যায় নিজ রান্নাঘরে দুপুরে রান্না করছিলেন রীনা আক্তার। এ সময় পাশের একটি ছেড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ফুলগাজী থানার ওসি মো. আবুল হাসিম বিদ্যুতের তার জড়িয়ে এক গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!