ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাহাড়ে তিন বন্ধুর মরদেহ: গ্রেফতার চারজন রিমান্ডে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৪, ২৯ মে ২০২৩
পাহাড়ে তিন বন্ধুর মরদেহ: গ্রেফতার চারজন রিমান্ডে
নিহত তিন বন্ধু

কক্সবাজারের টেকনাফের দমদমিয়ার গহীন পাহাড় থেকে ৩ বন্ধুর মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের  করা মামলায় চার আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার বিকেলে টেকনাফ আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এহাসানুল ইসলাম তাদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেয়া চার আসামি হলেন- টেকনাফের মুচনী ক্যাম্পের সৈয়দ হোসেন প্রকাশ সোনালী ডাকাত, একই ক্যাম্পের শফি আলম বেলাল, মো. আরাফাত (শফির ভাগ্নে) ও টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিলের এমরুল করিম প্রকাশ ফইরা।

Advertisement

জানা যায়, গত ২৮ এপ্রিল পাত্রী দেখতে গিয়ে অপহরণ হয় কক্সবাজার চৌফলদন্ডী উত্তরপাড়ার মোহাম্মদ আলমের ছেলে জমির হোসেন রুবেল ও তার দুই বন্ধু ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান। ২৪ মে পাহাড়ে অভিযান চালিয়ে তাদের গলিত মরদেহ উদ্ধার করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম। তিনি বলেন, তিনজনের মরদেহ উদ্ধারের মামলায় চার আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। রোববার শুনানি শেষে আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!