ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ২৯ মে ২০২৩
শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন
ফাইল ছবি

রাজবাড়ির পাংশায় শিশু ধর্ষণের ঘটনায় মুন্নাফ শেখ নামে এক বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুরে রাজবাড়ির নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনালের বিচারক সাব্বির ফয়েজ এ রায় দেন। মুন্নাফ শেখ উপজেলার চরঝিকড়ী গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১২ জুলাই বাড়ি ফেরার পথে মুন্নাফ শেখের বাড়ির উঠানে পৌঁছলে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করেন। ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিবেশী এক গৃহবধূ দেখে চিৎকার দিলে তিনি পালিয়ে যান। পরে শিশুকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজবাড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

এ ঘটনায় ২০২১ সালের ১২ জুলাই তার মা মামলা করেন। একই বছরের ২৫ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন রেজা আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ উদ্দিন মোল্লা বলেন, ধর্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!