[ দেশজুড়ে ]
বিজয়নগরে ব্রিজের নিচে মিলল যুবকের লাশ
লাশ উদ্ধার- ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্রিজের নিচ থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার রামপুর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত কাজল ঘোষ বিজয়নগর উপজেলার চান্দুরা ইউপির বিকিনগর এলাকার সম্ভু ঘোষের ছেলে।
বিজয়নগর থানার ওসি রাজু আহম্মেদ বলেন, রোববার বিকেলের পর থেকে কাজল ঘোষ নিখোঁজ ছিলেন। স্বজনরা পরিচিত সব জায়গায় তাকে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার রামপুর ব্রিজের নিচে গলায় গামছা পেঁচানো অবস্থায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
.png)
ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ শনাক্তের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে। এরপর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!