শনিবার সকালে উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাঠী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত রাহাত হোসেন একই গ্রামের সাইদুল মৃধার ছেলে। রাহাত হোসেন হাবিবপুর সৈয়দ আজিজুল হক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, রাহাত শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। শনিবার সকালে বাড়ির পাশের বাগানের মধ্যে তার লাশ গাছে ঝুলতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
.png)