ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে টাকা-স্বর্ণালংকার চুরি, গ্রেফতার ২

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪১, ২৯ মে ২০২৩
পঞ্চগড়ে টাকা-স্বর্ণালংকার চুরি, গ্রেফতার ২
গ্রেফতার- প্রতীকী ছবি

পঞ্চগড়ে রাতের আঁধারে এক বাড়িতে দুই লাখ চল্লিশ হাজার টাকা মূল্যের তিন ভরি স্বর্ণালংকার এবং নগদ ছয় লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর একদিনের মাথায় চোর চক্রের মূল হোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। এর আগে, গত ২৬ মে রাতে পঞ্চগড় সদরের জগদল বাজার এলাকায় মাসুদ রানার বাড়িতে চুরির ঘটনাটি ঘটে।

পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা জানান, একটি বড় অজ্ঞান পার্টির সদস্যরা জেলার বিভিন্ন এলাকায় চুরি করে আসছিলেন। বিশেষ অভিযান পরিচালনা করে এ চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে অনেকেই সম্পৃক্ত রয়েছেন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন- চোর চক্রের মূল হোতা জেলার জগদল বাজার এলাকার কালু মিয়ার ছেলে তাজুল ইসলাম ওরফে তাইজি এবং দশমাইল বাজার মুহুরীজোত এলাকার শহিদুল ইসলামের ছেলে হাসান। গ্রেফতারের পর তাইজি’র দেওয়া তথ্যমতে তার বাড়ি থেকে চুরি হওয়া টাকার মধ্যে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, বাদী মাসুদ রানাসহ পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে ঘুমাতে যান। এর মাঝে চোর চক্রের সদস্যরা বাড়িতে প্রবেশ করে দুই লাখ চল্লিশ হাজার টাকা মূল্যের তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ছয় লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এর মাঝে মাসুদের ছোট ভাই মিজানুর রহমানের স্ত্রী আফরোজা বেগম প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘুম থেকে উঠে বের হলে ঘরের দরজা খোলা দেখতে পান। পরে মাসুদ ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের ভেতরে আলমারিতে থাকা স্বর্ণালংকার এবং নগদ টাকা নেই। এর পর চুরির বিষয়টি নিশ্চিত হয়ে রোববার পঞ্চগড় সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!