ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের অভিযান

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৮, ৩০ মে ২০২৩
রাজশাহীতে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের অভিযান
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে মসলা বাজারে অস্থিতিশীলতা রুখতে বাজার মনিটরিং করছে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতর।

সোমবার নগরীর সাহেব বাজার এলাকার মসলার দোকানে অভিযান চালান দফতরটির রাজশাহী বিভাগীয় ও জেলা কার্যালয়। এ সময় ৩ টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে একটি প্রতিষ্ঠানের ব্যবসায়ী প্রথমে ভুল স্বীকার করে পরক্ষণেই জরিমানাকে অবৈধ দাবি করে চ্যালেঞ্জ ছুড়েন। 

এ সময় সরকারি কাজে বাধা ও জরিমানাকে অবৈধ দাবি করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম। 

Advertisement

জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের রাজশাহী বিভাগীয় ও জেলা কার্যালয় যৌথভাবে অভিযান চালান। 
এ সময় খোলা বাজারে মসলার মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করায় রয়েল স্টোরের স্বত্বাধিকারী রবিউল ইসলামকে ৫ হাজার টাকা, একই অপরাধে রবিউল ট্রেডার্সের স্বত্বাধিকারী রবিউল ইসলামকে ২ হাজার টাকা এবং সুমন ট্রেডার্সের স্বত্বাধিকারী সুমন আলীকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দফতরটির জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মো. মাসুম আলী বলেন, খোলা বাজারে পণ্য বিক্রিতে অবশ্যই মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী সঠিকভাবে সঠিক জায়গায় মূল তালিকা না রেখে ইচ্ছে মতো দাম নিচ্ছে। এটিকে নিয়ন্ত্রণের জন্যই অভিযান চালানো হয়েছে। 

জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কিছু ব্যবসায়ী বাজারকে অস্থিতিশীল করে ফায়দা লুটছে। মাঠ পর্যায়ে এটি রুখতে তারা তৎপর রয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!