মঙ্গলবার দুপুরে উপজেলার দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সিহাব আলী ঈশ্বরচন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং হুসাইন আলম একই গ্রামের তরিকুল আলমের ছেলে।
জানা যায়, দুপুরে সিহাব আলী এবং হুসাইন আলম স্থানীয় একটি পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল সাড়ে ৩টার দিকে পুকুরে গোসল করতে আসা গ্রামের লোকজন তাদের দুইজনের লাশ ভেসে উঠতে দেখেন।
.png)
দর্শনা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।