ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাঘায় শো-রুমের তালা ভেঙে ৩৫ লাখ টাকার মালামাল চুরি

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ৩০ মে ২০২৩
বাঘায় শো-রুমের তালা ভেঙে ৩৫ লাখ টাকার মালামাল চুরি
বাঘা থানা- ফাইল ফটো

রাজশাহীর বাঘায় একটি শো-রুমের তালা ভেঙে মোবাইল ফোন ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে বাঘা উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হামিদা প্লাজার মোল্লা এন্টারপ্রাইজে এ চুরির ঘটনা ঘটে।

শো-রুমের মালিক রোসনাল আহম্মেদ সুজন জানান, ৩৫ লাখ টাকার মোবাইল এবং ক্যাশ বাক্সে রাখা তিন লাখ আট হাজার ৯৯০ টাকা চুরি হয়েছে।

তিনি আরো জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে শো-রুমে এসে দেখেন- গেটে নতুন তালা লাগানো। পরে তালা ভেঙে শো-রুমে প্রবেশ করে মোবাইল ফোন ও টাকা চুরির বিষয়ে জানতে পারেন। শাওমি, আইটেল, মারসেল ও জিওসহ চারটি মোবাইল কোম্পানির পরিবেশক তিনি। ১৩ জন লোক নিয়োগ দিয়ে বিভিন্ন মার্কেটে এসব মোবাইল ফোন বিক্রি করেন। সন্ধ্যায় এসে টাকা বুঝিয়ে নেন। সোমবার মার্কেটে মোবাইল বিক্রির সব টাকা ক্যাশ বাক্সে রাখা ছিল বলেও জানান তিনি।

Advertisement

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শো-রুমের মালিক থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!