ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মনপুরায় ১৫ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ৩০ মে ২০২৩
মনপুরায় ১৫ কেজি হরিণের মাংসসহ যুবক আটক
আটককৃত যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার মনপুরায় হরিণের ১৫ কেজি মাংসসহ মো. কালু এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় সংঘবদ্ধ চক্রের অপর পাঁচ সদস্য পালিয়ে যান।

মঙ্গলবার দুপুর ২টার দিকে আটককৃত যুবকসহ পালিয়ে যাওয়া চক্রের অপর পাঁচ সদস্যের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা করে পুলিশ। এর আগে, সোমবার রাতে মনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের উত্তর পাশের পাকা সড়কের ওপর থেকে মাংসসহ ঐ যুবককে আটক করে পুলিশ।

আটককৃত কালু মনপুরা উপজেলার ঈশ্বরগঞ্জ গ্রামের গেদু সর্দারের ছেলে। এছাড়া এ চক্রের পালিয়ে যাওয়া অপর সদস্যরা হলেন- মো. শাখাওয়াত, মো. শাহীন, সামসুল আলম, ফারুক ওরফে কালা ফারুক এবং মো. কুট্টি। তাদর বাড়ি মনপুরা উপজেলার বিভিন্ন গ্রামে।

Advertisement

জানা যায়, একদল হরিণ শিকারি বদনার চর থেকে হরিণ শিকার করে হরিণের মাংস নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ার করে নিয়ে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সোমবার রাতে মনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের উত্তর পাশের সড়কে অভিযান চালায়। এ সময় হরিণের ১৫ কেজি মাংসসহ কালুকে আটক করা হয়। এছাড়া চক্রের অপর পাঁচ সদস্য পালিয়ে যান। পরে পুলিশের জেরার মুখে আটককৃত কালু চক্রের অপর পাঁচ সদস্যের নাম জানান।

মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ কেজি হরিণের মাংসসহ এক যুবককে আটক করে। আটককৃত যুবকসহ চক্রের অপর পাঁচ সদস্যের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!