[ দেশজুড়ে ]
৮২ কেজি হরিণের মাংস ফেলে পালাল পাচারকারীরা
ছবি: ডেইলি বাংলাদেশ
সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা উপজেলায় ৮২ কেজি হরিণের মাংস ফেলে পালিয়েছে পাচারকারীরা। বৃহস্পতিবার সকালে উপজেলার আংটিহারা বেড়িবাঁধের ওপর থেকে এ মাংস উদ্ধার করে কোস্টগার্ডের সদস্যরা।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বলেন, কোস্টগার্ড অভিযান চালিয়ে হরিণের মাংস উদ্ধার করে খাশিটানা ক্যাম্পে হস্তান্তর করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শাকবাড়িয়া নদীর আংটিহারা বাঁধে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে চারটি বস্তায় ৮২ কেজি মাংস ও ২০টি পা উদ্ধার করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!