ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে বইছে মাঝারি তাপপ্রবাহ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৫, ৩০ মে ২০২৩
রাজশাহীতে বইছে মাঝারি তাপপ্রবাহ
ফাইল ফটো

রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহের সঙ্গে যোগ হয়েছে ভ্যাপসা গরম। কড়া রোদের গরমে অতিষ্ঠ জনজীবন। এই তাপমাত্রা আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া দফতর।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, রাজশাহীতে শেষ বৃষ্টি হয়েছে গত শনিবার সকালে। এর কয়েকদিন আগে বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে। বৃষ্টি না হওয়ার কারণে তাপমাত্রা বাড়ছে। সামনে আরো তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুপুর ৩টায় ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

সাধারণত তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু তাপপ্রবাহ। তাপমাত্রা যদি ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস থাকে, তবে তাকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর তাপমাত্রা ৪০ এর উপরে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!