[ দেশজুড়ে ]
মেহেরপুরে মদসহ ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরের গাংনীতে ১২ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ আব্দুল্লাহ নামের এক যুবককে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় গাংনী উপজেলার কাজিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আটক আব্দুল্লাহ কাজিপুর গ্রামের সিহাব আলীর ছেলে।
ডিবির ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদসহ যুবককে আটক করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!