ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রূপগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে বাবুর্চি গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৬, ৩১ মে ২০২৩
রূপগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে বাবুর্চি গুলিবিদ্ধ
রূপগঞ্জ থানা। ফাইল ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২ পক্ষের মারামারিতে একটি হোটেলের বাবুর্চি গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার  ওসি এএফএম সায়েদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ বাবুর্চি বিল্লাল হোসেন বরপা এলাকার হোটেল প্রিন্সের বাবুর্চি হিসেবে কর্মরত।

Advertisement

হোটেল মালিক নাদিম সাউদ বলেন, ২ পক্ষের মারামারির সময় গুলিতে আমার এক বাবুর্চি আহত হয়েছেন। প্রথমে তাকে রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছিল। সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ওই ব্যক্তির পেটের বাম পাশে গুলি লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এএফএম সায়েদ বলেন, মোটরসাইকেলে মাইক্রোবাসের ধাক্কা লাগা নিয়ে ২ পক্ষের মারামারি লেগে যায়। সে সময় গুলিতে একজন হোটেলের বাবুর্চি আহত হয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে৷ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!