[ দেশজুড়ে ]
বাড়ির সিঁড়ির নিচে মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
ফাইল ফটো
সাভারের ব্যাংক কলোনী এলাকায় একটি বাড়ির নিচ তলার সিঁড়ি থেকে ববিতা আক্তার নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে সাভারের ব্যাংক কলোনী অ্যাসেট স্কুল-২ সংলগ্ন রিতা ভিলার নিচতলার সিঁড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ববিতা নেত্রকোণা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, সকালে ব্যাংক কলোনীর ওই বাড়ির নিচ তলার সিঁড়ির নিচে বস্তাবন্দি মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে ওই নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
.png)
সাভার মডেল থানার এসআই জহিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মরদেহ উদ্ধার
লিংক সফলভাবে কপি হয়েছে!