ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাংনী থেকে উধাও হওয়া ৩ মাদরাসা ছাত্রী ঢাকায় উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৬, ৩১ মে ২০২৩
গাংনী থেকে উধাও হওয়া ৩ মাদরাসা ছাত্রী ঢাকায় উদ্ধার
ফাইল ফটো

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী দাখিল মাদরাসার উধাও হওয়া তিন ছাত্রীকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার রাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল হান্নান, রুমান আলী ও আলমগীর হোসেন। 

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, গত ২৮ মে গাংনী উপজেলার বামন্দী বামন্দী দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী স্বপ্না খাতুন, একই মাদরাসার নবম শ্রেণির ছাত্রী সূবর্ণা খাতুন এবং নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে তাদের অভিভাবকরা গাংনী থানায় এসে সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই তিন ছাত্রী একই সঙ্গে মাদরাসায় যাওয়া-আসা করতেন বলে জানা গেছে। 

বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই ইসরাফিল বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওই তিন ছাত্রীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তিনজনকে গ্রেফতার করা হয়। 

তিনি আরো বলেন, প্রেম সংক্রান্ত ঘটনা বা অন্য কোনো কারণে ওই তিন ছাত্রী ঢাকায় গিয়েছিলেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!