[ দেশজুড়ে ]
রাণীনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো
নওগাঁর রাণীনগর উপজেলায় জোসনা বিবি (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার বিকেলে উপজেলার পারইল ইউনিয়নের রাতলাই গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জোসনা বিবি রাতলাই গ্রামের প্রবাসী রহিদুলের স্ত্রী।
জানা যায়, সোমবার গৃহবধূ জোসনার সঙ্গে তার শ্বশুর বাড়ির লোকজনের মনমালিন্য হয়। মঙ্গলবার সকালেও ঐ গৃহবধূর সঙ্গে শ্বশুর বাড়ির লোকজনের ঝগড়া হয়। এরপর বিকেলে জোসনার স্বামী প্রবাসী রহিদুল তার সঙ্গে কথার বলার জন্য তাদের ছেলেকে ফোন করেন। এরপর ছেলে মাকে ঘরে না পেয়ে বাইরে খুঁজতে থাকে। একপর্যায়ে বাড়ির রান্না ঘরের বাঁশের আড়ার সঙ্গে মাকে গলায় দড়ি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখতে পায়।
.png)
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঐ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!