ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, বাদীর ৫ বছরের জেল

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৬, ৩১ মে ২০২৩
হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, বাদীর ৫ বছরের জেল
ফাইল ফটো

জয়পুরহাটের ক্ষেতলালে হত্যা মামলায় শাহিন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড ও বাদী আঞ্জুয়ারাকে ৫ বছরের জেল দিয়েছেন আদালত। এ ছাড়াও বাদীকে ৫০ হাজার টাক জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের জেল দেওয়া হয়।

বুধবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় দেন। রায় ঘোষণা দেওয়া সময় বাদী-বিবাদী আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ক্ষেতলাল উপজেলার মোহাম্মদপুর গ্রামে ধারের টাকা পরিশোধ নিয়ে আলম খাঁ ও শাহিনসহ আসামিদের মধ্যে বিবাদ হয়। এক পর্যায়ে মৃত আলম খাঁ জীবিত অবস্থায় ক্ষেতলাল থানায় জিডি করেন।

Advertisement

২০০৬ সালের ২০ মে রাতে আসামি শাহিন মৃত আলম খাঁকে ধারের টাকা ফেরত দেবে বলে বাড়ি থেকে ডেকে তার বাড়িতে নিয়ে গিয়ে মারধর ও এক পর্যায়ে গলা চেপে ধরলে আলম অসুস্থ হয়ে পড়েন। এলাকাবাসী খবর পেয়ে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০০৬ সালের ২৬ নভেম্বর আলম খাঁর স্ত্রী আঞ্জুয়ারা বাদী হয়ে জয়পুরহাট থানায় আসামি শাহিনসহ কয়েকজনের নামে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন। অন্য আসামিদের বিরেুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!