[ দেশজুড়ে ]
রামুতে লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের রামু উপজেলায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম চাকমা এ জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরন সেন, ভেটেরিনারি সার্জন ডা. মো. আবদুল কাদের রবিন প্রমুখ। দণ্ডপ্রাপ্ত তিন প্রতিষ্ঠান হলো- হেলাল পোল্ট্রি, হক পোল্ট্রি ও জাহান পোল্ট্রি।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আবদুল কাদের রবিন জানান, বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রয়ের অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!