[ দেশজুড়ে ]
পরিত্যক্ত স্থানে পড়েছিল মৃত নবজাতক
ফাইল ফটো
জামালপুরের ইসলামপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে পরিত্যক্ত স্থান থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া গ্রামে ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে পরিত্যক্ত স্থান থেকে ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে পরিত্যক্ত স্থানে কে বা কারা নবজাতকের মরদেহ ফেলে যায়। স্থানীয়দের দেওয়া খবর পেয়ে বিষয়টি থানায় জানানো হয়েছে।
.png)
ইসলামপুর থানার এসআই আক্রাম হোসেন বলেন, খবর পেয়ে ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে পরিত্যক্ত স্থান থেকে ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, জন্মের পরপরই মৃত নবজাতকটিকে রেখে যাওয়া হয়েছে।
ইসলামপুর থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, বিষয়টি তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!